নোয়াখালীর সুবর্ণচরে গরুচোরদের পরিচয় মিলেছে
সুবর্ণচর (নোয়াখালী ) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে পিকআপভ্যান উল্টে নিহত ও আহত গরুচোরদের পরিচয় মিলেছে। শুক্রবার সকালের দিকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জিয়াউল হক তারিক খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন,গরু চুরির ঘটনায় গরুর মালিক মো.সেলিম বাদী হয়ে একটি ও পুলিশের উপপরিদর্শক মো.সাগীর বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আহত চোরদের আসামী করা হয়।
আহত চোরদের দেয়া তথ্য মতে নিহত চোরের নাম নাছির বাড়ি চট্টগ্রামে মহেশখালী বললেও প্রকৃত পক্ষে তার নাম জাকির হোসেন বাড়ি কোম্পানী গঞ্জ উপজেলার সিরাজপুর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে জাকির হোসেন(৩৭)। এ ঘটনায় আহতদের নাম বলা হয়েছে রুবেল ও রাহাত । প্রকৃত তদন্তে তাঁরা হলেন-সুবর্ণচর উপজেলার চরবাটা ইউপি’র বেলাল হোসেন ও ৬,৭,৮ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত )সাবেক মহিলা মেম্বার আলেয়া বেগমের ছেলে মো.ইলিয়াস হোসেন ওরফে রিয়াজ, হাতিয়া উপজেলার ৯নম্বর বুড়িরচর ইউপি’র সাগরিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো.সাহেদ(২৫)।
পুলিশের ভাষ্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়,চর জব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পরিষ্কার বাজার এলাকার ছেরাজুল ও সেলিমের বাড়ি থেকে সঙ্গবদ্ধ গরু চোর চক্রের পাঁচ জনের একটি দল ৪ টি গরু পা বেধেঁ খড় দিয়ে ঢেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় টহল পুলিশের ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় পিকআপভ্যান উল্টে যায়। এসময় পিকআপভানের নিচে ছাপা পড়ে চোর চক্রের এক সদস্য ও ১টি গরু মারা যায় । আহত চোরদের দেয়া তথ্য মতে নিহত চোরের নাম নাছির বাড়ি চট্টগ্রামে মহেশখালী বললেও প্রকৃত পক্ষে তার নাম জাকির হোসেন বাড়ি কোম্পানী গঞ্জ উপজেলার সিরাজপুর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে জাকির হোসেন(৩৭)। এ ঘটনায় আহতদের নাম বলা হয়েছে রুবেল ও রাহাত । প্রকৃত তদন্তে তাঁরা হলেন-সুবর্ণচর উপজেলার চরবাটা ইউপি’র বেলাল হোসেন ও ৬,৭,৮ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত )সাবেক মহিলা মেম্বার আলেয়া বেগমের ছেলে মো.ইলিয়াস হোসেন ওরফে রিয়াজ, হাতিয়া উপজেলার ৯নম্বর বুড়িরচর ইউপি’র সাগরিয়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো.সাহেদ(২৫)।
এর আগে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের সুলতান নগর এলাকায় গরুচুরি করে পিকআপ নিয়ে পারানোর সময় গাড়ির সামনের চাকা ফুটো হয়েনিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এসময় পিকআপের নিচে ছাপা পড়ে গরু চোর জাকির (৩৭) ও একটি গরু ঘটনাস্থলে মারা যায়। পিকআপভ্যানের মধ্যে থাকা চোর চক্রের অপর দুই ব্যক্তি গুরুতর আহত হয়।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় চুরি ও সড়ক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। চোর চক্রের দুই সদস্য রিয়াজ ও সাহেদকে জেলহাজতে পাঠানো হয়েছে। গরু তিনটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় মালিকের কাছে দেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



Post Comment