নৌকা প্রতীক নিয়ে পরাজিতদের দলীয় পদ থেকে বহিস্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামীলীগ

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় প্রতীক নিয়ে পরাজিত হয়েছে তাদেরকে উপজেলা আওয়ামীলীগের দলীয় পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে অ্যাডভোকেট ওমর ফারুকের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগ।

শনিবার বিকেল সাড়ে তিনটায় দিকে উপজেলার চরজব্বার থানার মোড়ে অ্যাডভোকেট ওমর ফারুকের নিজ কার্যালয়ে অনুষ্ঠেয় বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, যারা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে পরাজিত হয়েছে তাদেরকে উপজেলা আওয়ামীলীগের দলীয় পদ থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বঙ্গবন্ধু,শেখ হাসিনা,স্বাধীনতার,মুক্তিযুদ্ধের নৌকাকে অপমানিত করেছে। তাদের কারণে দলের ভাবমূর্ত্তি ক্ষুন্ন হয়েছে।

যারা দলীয় প্রতীক নৌকা নিয়ে পরাজিত হয়েছে তাঁরা হলেন, চরজুবিলী ইউপিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী ও চরজব্বার ইউতিতে আওয়ামীলীগের সহসভাপতি মো.তরিকুল ইসলাম।

অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চরওয়াপদা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক,চর জব্বার ইউপি সভাপতি নুর ইসলাম মানিক,সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ প্রমূখ।

এর আগে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ খায়রুল আনম চৌধুরী সেলিমের অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম দুপুর ৩টায় সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করে। পরে একই স্থানে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো.ওমর ফারুক পাল্টাপাল্টি বর্ধিত সভা আহ্বান করে।

তবে এবিষয়ে জানতে সন্ধ্যা ৭টার দিকে মো.তরিকুল ইসলামকে একাধিক ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ