করোনা ভ্যাকসিন নিলেন সুবর্ণ সময় সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদক ::
করোনা ভ্যাকসিন নিলেন সুবর্ণ সময় ডটকমের সম্পাদক সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল।
তিনি মঙ্গলবার দুপুরের দিকে সুবর্ণচর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত বুথে গিয়ে করোনার ভ্যাকসিন নেন।
এ সময় সাংবাদিক আবুল বাশার, আব্দুল বারী বাবলু,আরিফুর রহমান সবুজ ভ্যাকসিন নেন।
সাংবাদিকরা ভ্যাকসিন এর টিকা নিতে গেলে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা।
ডাক্তার শায়লা সুলতানা ঝুমা বলেন, আজ তৃতীয় দিনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষসহ ১৫০ জনকে এই টিকা দেওয়া হয়েছে।
সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, টিকা দান একটি সহজ পদ্ধতি, এটি প্রয়োগের ফলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের কোন সমস্যা হয়নি, আপনারাও নির্ভয় এই টিকা নিতে পারেন, বাংলাদেশকে করোনা মুক্ত করতে এই টিকার বিকল্প নেই। টিকা দিন, আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার সমাজ এবং দেশকে সুরক্ষিত রাখুন।



Post Comment