সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :


নোয়াখালী সুবর্ণচর উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর -চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চরজুবিলী ৮ নম্বর অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

চরজব্বার থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে,নিহতের পরনে লুঙ্গি ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে। নিহতের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

জানা যায়, মৃত ব্যক্তির মানসিক ভারসাম্যহীন। দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে অনেকে দেখেছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ