সুবর্ণচরে ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে মারধর

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি


নোয়াখালী সুবর্ণচর উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্ট দেয়াকে কেন্দ্র করে ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওষধ কোম্পানীর প্রতিনিধির নাম মো. জামাল মাসুদ। তিনি দ্যা একমি ল্যাবরোটরীজ লিমিটেডের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় জামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, রেনাটা কোম্পানীর প্রতিনিধি মো. গোলাম মোস্তফা পেছন থেকে কিছু বুঝে উঠার আগেই জামালকে ঘুষি দিয়ে মাথায় আঘাত করেন।জন্মদিন উপলক্ষে ফেসবুকে কমেন্টের ভুল বুঝাবুঝির কারণে জামালের উপর ক্ষিপ্ত হন মোস্থফা।

দ্যা একমি ল্যাবরোটরীজ লিমিটেডের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি মো. জামাল মাসুদ জানান, আমি তাঁর ফেসবুকের কমেন্ট বক্সে লিখেছিলাম “ বাড়িতো কুমিল্লা তারপরও শুভ জন্মদিন” এতে্ি তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে আঘাত করেন।

রেনাটা ফার্মাসিউটিক্যালস কোম্পানীর সুবর্ণচর প্রতিনিধি গোলাম মোস্তফার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিষিব করেন নি।

ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন(ফারিয়ার) সুবর্ণচর উপজেলার সহসভাপতি মো. মতিউর বলেন, দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে অনাকাক্ষিত ঘটনাটি ঘটে।ফারিয়ার উপজেলা নেতৃবৃন্দ দুই জনকে ডেকে সমঝোতা করে দিয়েছেন।

এদিকে মাসুদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অনেকেই

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ