সুবর্ণচরে ফার্মেসিতে গাঁজা-ইয়াবা: পল্লী চিকিৎসক গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধি:


 

নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১পিস ইয়াবাসহ মো. রুবেল (৩৩) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার চর মহিউদ্দিন বাজারের পশ্চিমে পণ্ডিতের দোকানের রাহাদ মার্কেটের একটি ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই ওই বাজারের পল্লী চিকিৎসক ও রুবেল ফার্মেসির মালিক।

গ্রেফতার মো. রুবেল উপজেলার চরজুবিলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর জিয়া গ্রামের মৃত ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লী চিকিৎসক রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পেয়ে তাৎক্ষণিক রুবেলকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রক্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ