ভ্যাকসিন নিলেন সুবর্ণচর প্রেসক্লাব সভাপতি লিটন চন্দ্র দাস

নিজস্ব প্রতিবেদক ::


করোনা ভ্যাকসিন নিলেন সাংবাদিক লিটন চন্দ্র দাস।

তিনি শনিবার দুপুরের দিকে সুবর্ণচর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত বুথে  গিয়ে করোনার ভ্যাকসিন নেন।

এ সময় সাংবাদিক আবুল বাশার উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা ভ্যাকসিন এর টিকা নিতে গেলে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা।

ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিক লিটন চন্দ্র দাস তার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন,তিনি বলেন অবশেষে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ভ্যাকসিন নিয়ে নিলাম এবং অযথা আতঙ্কিত না হয়ে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ