ভ্যাকসিন নিলেন সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বাশার

সুবর্ণচর প্রতিনিধি ::


নোয়াখালীর সুবর্ণচরে তৃতীয় দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন।এসময় ভ্যাকসিন নিলেন সুবর্ণচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বাশার
মঙ্গলবার দুপুরে ৫০ শয্যা সুবর্ণচর উপজেলা   হাসপাতালে উপজেলায় কর্মরত সাংবাদিকরা ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক আব্দুল বারী বাবলু, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল,  সাংবাদিক আরিফুর রহমান সবুজ ভ্যাকসিন  নেন।

 

সাংবাদিকরা ভ্যাকসিন এর টিকা নিতে গেলে সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়লা সুলতানা ঝুমা।

ডাক্তার শায়লা সুলতানা ঝুমা বলেন, আজ তৃতীয় দিনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা-কর্মচারী,  সাধারণ মানুষসহ ১৫০ জনকে এই টিকা দেওয়া হয়েছে।

ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকরা তাদের ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং অযথা আতঙ্কিত না হয়ে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ