ভালোবাসা দিবসে আসছে নির্মাতা জিসান রহমান’র নতুন শর্টফ্লিম

বিনোদন ডেস্ক:


প্রতিটি ভালোবাসা সুন্দরভাবে শুরু হলেও, সময় এবং বাস্তবতার সাথে সমাপ্তি উল্টো দিকে যেতে পারে। সম্পর্কের উত্থান-পতনের মধ্যে শেষ পরিনতি শুভকর নাও হতে পারে। এমনই গল্প নিয়ে ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন শর্টফিল্ম নির্মান করেছেন এই প্রজন্মের তরুণ নাট্যনির্মাতা ‘জিসান রহমান’

‘সুবর্ণ নাট্যদল’ এর ব্যানারে নির্মিত হলো “ভালোবাসার পরিক্ষা” শিরোনামের শর্টফ্লিম আসছে ভালোবাসা দিবসের দিন বিকাল ০৪.০০ ঘটিকায় ইউটিউব চ্যানেল ‘টিম নোয়াখালী’তে, এই শর্টফিল্ম নির্মাণের পাশপাশি পরিচালক নিজেও অভিনয় করেছেন। মূখ্য চরিত্রে জিসান রহমান, নাফিসা খানম নিশু, পাশ্ব চরিত্রে : ইব্রাহীম খলিল। ক্যামেরায় ছিলেন মহিউদ্দিন রাসেল ও মোঃ হৃদয়।

ভালোবাসার পরিক্ষা : সুটিং স্পট

শর্টফিল্মটি নিয়ে নির্মাতা জিসান রহমান বলেন, একটা মানুষের ভালোবাসার শুরুটা সুন্দর হলেও, ক্ষণিকের পরিবর্তনশীল আচার আচরণ, এমনই চিন্তাধারা থেকে গল্পটি লিখা, সেই থেকে পরিকল্পনা এবং বাস্তবায়ন। আশা করি সকলের ভালো লাগবে। শর্টফিল্মটি নির্মাণের পাশাপাশি আমি নিজেও মুখ্য চরিত্রে অভিনয় করেছি।

নির্মাতার সাথে কথা বলে জানা যায় শর্টফিল্মটি নিয়ে তিনি এবং তার টিম খুবই আশাবাদি, এরই মধ্যে শর্টফিল্ম এর সকল কাজ সম্পন্ন হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ