রমজান উপলক্ষে ‘সুবর্ণ নাট্যদল’র ৫ টি নাটক/শর্টফিল্ম
প্রথমবারের মত ‘সুবর্ণ নাট্যদল’ রমজান উপলক্ষে ৫টি ছুটকি নাটক/শর্টফিল্ম মুক্তির পরিকল্পনা করেছেন। আগামী ১ মার্চ ‘সুদ’ শিরোনামে ছুটকি নাটক ‘টিম নোয়াখালী’ নামে ইউটিউব চ্যানেলে রিলিজ করবেন। নাটকটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহীম খলিল, আবদুল করিম ও কাজী তানভির।
পবিত্র রমজান মাসকে ঘিরে ‘সুবর্ণ নাট্যদল’ এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে । শিক্ষনীয়, ইসলামী, সমাজ সচেতনামূলক গল্পের ছুটকি নাটক/শর্টফিল্ম নির্মাণে ব্যস্ত ‘সুবর্ণ নাট্যদল’ টিম।
প্রথম রোজা ‘রমজানে বেচা বিক্রয়’ দ্বিতীয় সপ্তাহে ‘আল্লাহ এক অদ্বিতীয়’ তৃতীয় সপ্তাহে ‘দ্বীনের পথে’ চতুর্থ সপ্তাহে ‘ভরশা’ শিরোনামে ছুটকি নাটক/শর্টফিল্ম, প্রযোজনা করেছেন ‘সুবর্ণ নাট্যদল’ নাটকগুলো রচনা ও পরিচালনা করছেন ‘জিসান রহমান’

নাটকগুলো সম্পর্কে নির্মাতা জিসান রহমান বলেন, সমাজ সচেতন মূলক ম্যাসেজ নির্ভর মূল্যবোধ এর গল্পগুলো ইদানিং তেমন হয়না বললেই চলে। কথিত টেন্ডি গল্পের জোয়ারে ভাসছে বাংলা নাটক। টেন্ডি গল্পের আড়ালে জীবন ঘনিষ্ট নাটকের সংখ্যা একেবারেই কম। কিন্ত বাংলা নাটকের বিশাল এক দর্শক আছেন যারা পারিবারিক জীবন বোধ মূল্যবোধের গল্পের নাটকগুলো খোঁজেন। সেই সব দর্শকদের কথা বিবেচনা করে আমাদের ‘সুবর্ণ নাট্যদল’ টিম এই আয়োজনে, অবশ্যই টিমের সকলকে ধন্যবাদ জানানো আমাদের উচিত। সবগুলো ছুটকি নাটক/শর্টফিল্ম, নির্মিত হয়েছে ‘সুবর্ণ নাট্যদল’ এর ব্যানারে, রিলিজ হবে ‘টিম নোয়াখালী’ ইউটিউব চ্যানেলে।



Post Comment