মদ পানে মারা গেলেন তিন যুবক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী বাজার এলাকায় অতিরিক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।

সুবর্ণ নাট্যদল বিজ্ঞাপন

অতিরিক্ত মদ্যপানে নিহতরা হলেন, জয়পুর হাটের পাচঁবিবি উপজেলার র্পূব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন(৪৫)। তিনি স্থানীয় বাজারে মাংসের ব্যবসা করতেন। আরেকজন হলেন দিনাজপুরের উপজেলার ঘরের পার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলাম (২৮) এবং সাইদুর রহমান মিশু। মিশুর স্থায়ী ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি উপজেলার সরকারবাড়ী বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ তারা অসুস্থ হয়ে যায়। মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। ধারনা করা হচ্ছে, তারা সবাই অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে মারা গেছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ