সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা জাবেদ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালী সুবর্ণচর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন জাবেদ। প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করতে মতবিনিময় করেন। আব্দুল্লাহ আল মামুন জাবেদ বর্তমান উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।

সোমবার রাত ৮ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায়
উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের নতুন সময় সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, যায়যায় দিন প্রত্রিকার প্রতিনিধি আব্দুল বারী বাবলু, মাইটিভির সুবর্ণচর প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম, ডেইলী অবজারভার সুবর্ণচর প্রতিনিধি ও বাংলা ৭১ জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন,আজকের পত্রিকা প্রতিনিধি মোজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক আজকের পৃথিবীর প্রতিনিধি কামাল চৌধুরী, মানব জমিনের সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ,
কালবেলা প্রতিনিধি দিদারুল আলম, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জাবেদ বলেন, স্মার্ট দেশ গঠনে স্মার্ট তরুনরা এগিয়ে আসা উচিত, দেশের সার্বিক উন্নয়ন, অবকাঠামো গঠনে দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, ডিজিটাল থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি, মানুষের সেবা, উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে তরুণ-যুবকদের নেতৃত্বে আসা সময়ের প্রয়োজন।

পরে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষনা করেন, এবং জেলা উপজেলা সকল গণমাধ্যম কর্মিদের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচিত হলে সুবর্ণচরে উন্নয়নে অবদান রাখার ওয়াদাও করেন তিনি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ