নোয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুলের শুভেচ্ছা বিনিময়
সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান নোয়াখালী পৌরসভা মেয়র জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেলের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন নাজির ওয়ালি উদ্দিন কামরুল।
শনিবার দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভা কক্ষে এ শুভেচ্ছা বিনিময় করেন।
সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের নেতা নাজির ওয়ালি উদ্দিন কামরুল।তিনি সুবর্ণচরের বিশিষ্ট ব্যবসায়ী নুরানী গ্রুপ অফ ইন্ড্রাস্টিসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের ছোট ছেলে।
এসময় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান নব কমিটির সভাপতি রুবাইয়াত রহমান আরাফাত, সাধারণ সম্পাদক সামছুল হুদা বাপ্পী, যুগ্ন সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম রাতুল ও জেলা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় কামরুলের সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মিলন, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের ১ নং সদস্য কামরুল হোসেন, চরক্লার্ক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব, চর জব্বর ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ নেতা ফরহাদ, শহীদ জয়নাল আবদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের বিজয়, চর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম, যুবলীগ নেতা সেলিম, চর জব্বর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শফিক উল্লাহ, মোহাম্মদ রাশেদ, নূরনবী , পাভেল, সুমন প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় উপজেলা থেকে কামরুল ইসলামকে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মোটর সাইকেল শোভাযাত্রা বের করে । শোভাযাত্রাটি সুবর্ণচরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহর মাইজদী নোয়াখালী পৌরসভায় গিয়ে শেষ হয়।
গতকাল ১৫ ই মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সাক্ষরিত প্যাডে ১ বছরের জন্য নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
দীর্ঘদিনপর নোয়াখালী জেলা ছাত্রলীগ কমিটি দেয়ায় আনন্দে ভাসছে পুরো জেলা ছাত্রলীগ।



Post Comment