সুবর্ণচরে আশরাফুল করিম নূরানী মাদ্রাসার নতুন ভবন পেল শিক্ষার্থীরা

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধিঃ


নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী বাঁধের হাট এলাকায় ৩ শত শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষা ভবন উদ্বোধন করা হয়েছে।  নতুন এই ভবনে মাদ্রাসার ৩ শত শিক্ষার্থী একত্রে ক্লাস করতে পারবে।
সোমবার সকালে মাদ্রাসার পরিচালনা কমিটির উদ্যোগে নতুন কক্ষের উদ্বোধন করা হয়।
নতুন নির্মাণের অর্থায়ন করেন মাইজদী পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা,  সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দক্ষিণ আফ্রিকা প্রবাসী আশরাফুল করিম , আমেরিকা প্রবাসী ডাক্তার মোঃ আব্দুল মালেক, প্রফেসর আলহাজ মোমিন উল্যাহ এবং সাংবাদিক ইমাম উদ্দিন সুমন।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফয়জুল  করিমের সঞ্চালনায় ও  আশরাফুল করিম মডেল নূরাণী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  মাদ্রাসার সহ-সভাপতি সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন।
মোঃ ইমাম উদ্দিন সুমন বলেন,সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠে মাদ্রাসাটি। আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান দূরে হওয়ায় এই এলাকার বেশিরভাগ শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যাইনি। তাদেরকে শিক্ষিত করতেই এটি তৈরি করা হয়েছে। আস্তে আস্তে আরো বড় পরিসরে নিয়ে যাব ইনশাল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার পরিচালক মাওলানা খালেদ সাইফুল্যাহ,  পরিচালনা কমিটির সদস্য, নুর উদ্দিন,  মোঃ নুর নবী দাতা সদস্য বাবুল, আব্দুল কাইয়ুম, সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ