সুবর্ণচরে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন নোয়াখালীর ডিসি ও এসপি
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টি পুজা মন্ডপে এক যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপন শুরু হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ও জেলা পুলিশ সুপার মো:আবদুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার রাত ৮.০০ঘটিকার সময় তাহারা সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মত বিনিময় করেন।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহি অফিসার আল আমিন সরকার,উপাজেলা সহকারি কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমা ও চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া সহ আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ ও র্র্্যাব কর্মকর্তা ও সদস্যরা।এছাড়া উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির অন্যতম নেতা জামাল উদ্দিন গাজি এবং উপস্থিত ছিলেন স্ব স্ব মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সুবর্ণচর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
পরিদর্শন শেষে শ্রী হরিদাস বাবার আশ্রমে গিয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ মতবিনিময় কালে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সফল করতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি চলমান দুর্গাপূজা উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা হলে তাৎক্ষণিক ভাবে আইন প্রয়োগকারী সংস্থা ও তাকে জানানোর অনুরোধ জানান। সনাতন ধর্মাবলম্বীদের এই দুর্গা উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।



Post Comment