লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রেসিডেনসিয়াল শিক্ষার্থীদের বিক্ষোভ

লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টার দিকে স্কুলটির প্রায় আড়াইশ শিক্ষার্থী মিরপুর রোডে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভে সড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়। পরে সকাল পৌনে ১১টার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান।

এ সময় ‘লটারি না মেধা’ বলে স্লোগান দেয়তারা। অনেককে রাস্তায় বসে পড়তে দেখা যায়।

তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সবাইকে লটারির মাধ্যমে নয়, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে এমন দাবি জানান শিক্ষার্থীরা।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ