সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২ মার্চ কলম বিরতি ঘোষণা
শনিবার রাত ৯টায় নোয়াখালী প্রেসক্লাব ও বিএমএসএফের সাংবাদিকদের মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘোষণা করেন।
শনিবার বিকেলে কোম্পানিগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে সমবেদনা জানানো শেষে ফেরার পথে প্রেসক্লাবে বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
দেশব্যাপী সকল জেলা-উপজেলায় কলমবিরতি পালনের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সাংবাদিক ও সংগঠনসমূহকে আহবান জানানো হয়েছে। এর আগে একই দাবিতে বিএমএসএফের ডাকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ পালন করা হয়।
বিএমএসএফ মনে করে, দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হচ্ছেনা। সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন জরুরী হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জে দুপক্ষের অস্ত্রের ঝনঝনানির ভিডিওধারণ করায় একটি পক্ষ তাকে আটকে ভিডিও ডিলেট করতে চাপ দেয়। মুজাক্কির অনীহা প্রকাশ করায় তাকে গুলি করে। এসময় ছড়াগুলির আঘাতে তার বুক ঝাজড়া করে ফেলে। ঢাকা মেডিকেলে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে তার পিতা নওয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।



Post Comment