সাংবাদিক মুজাক্কিরের হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন

রুবেল,সুবর্ণচর সংবাদদাতা:


নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে সুবর্ণচরে প্রতিবাদ কর্মসূচি পালনে মানববন্ধন করেছেন সুবর্ণচরে কর্মরত গণমাধ্যম কর্মীরা। রবিবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচরের সকল সাংবাদিকের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরও বেগবান হবে।এর পরে আরো কঠোর আন্দোলনের যাবার হুশিয়ারী দেন।

সুবর্ণচর উপজেলা চত্বরে সুবর্ণচর প্রেসক্লাবের সহ-সম্পাদক দৈনিক বর্তমান সময়ের জেলা প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, সাধারন সম্পাদক দৈনিক দিনকালে সুবর্ণচর প্রতিনিধি আবুল বাসার, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের সুবর্ণচর প্রতিনিধি আবদুল বারী বাবলু,বাংলাদেশের খবরের সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, সাম্প্রতিক দেশকাল জেলা প্রতিনিধি আরিফুর রহমান,  সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকারের স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার সাংবাদের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজ আলোকিত বাংলাদেশের সুবর্ণচর প্রতিনিধি ও দৈনিক অগ্রসরের জেলা প্রতিনিধি ইউনুছ শিকদার।

এছাড়াও আরোও বক্তব্য রাখেন দৈনিক বাংলা একাত্তরের নোয়াখালী প্রতিনিধি ও সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন সুমন, দৈনিক আমাদের সময় সুবর্ণচর প্রতিনিধি ইব্রাহিম খলিল, সাম্প্রতিক দেশকালের সুবর্ণচর প্রতিনিধি আরিফুর রহমান,দ্বীপ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুল আজিজ রিপন,দৈনিক আজকের বসুন্ধরা নোয়াখালী প্রতিনিধি দেলোয়ার হোসেন ও সাংবাদিক আরিফুল ইসলাম,উন্নয়নকর্মী লাকী বেগম প্রমূখ।

মানববন্ধনে সুবর্ণচরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরই একজন তরুণ সাংবাদিক মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ