কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের নির্দেশনায় সুবর্ণচরে: চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সুবর্ণচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরনবী চৌধুরী,
চরজব্বর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এডভোকেট শফিকুল্লাহ সুমন,
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল,
চর জুবিলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন,
উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, আবুল খায়ের আকাশ, আতিক উল্যাহ অশ্রু,
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক,
সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম চৌধুরী, শহীদ সরোয়ার্দী,
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা জামাল উদ্দিন আহমেদ,
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল আরিফ,
উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সালাউদ্দিন সাকা, আলাউদ্দিন বারী সোহাগ, বেলাল হোসেন, মেহেদী হাসান
এছাড়াও চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ ও আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সকল নেতাকর্মী এবং সমগ্র দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়।



Post Comment