ঈদুল ফিতর উপলক্ষে সুবর্ণচরে ভিজিএফের চাল বিতরণ শুরু

আব্দুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরের ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ৮৪.২০০ মেট্রিক টন চাল ৮৪২০টি পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীরা এই সহায়তা পাচ্ছেন।

আজ বুধবার (১৬ মার্চ) সকালে ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদে এক অসহায় নারীর হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার ট্যাগ অফিসার ফখরুল ইসলাম, ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইবরাহিম খলিল, প্রশাসনিক কর্মকর্তা শাকিল রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবর্ণচর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ৪৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউনিয়নভিত্তিক চাল বরাদ্দের পরিমাণ:
চরজব্বর ইউনিয়ন: ৯৭৬০টি কার্ড, ৯৭.৬ মেট্রিক টন, চরবাটা ইউনিয়ন: ৪৯৭০টি কার্ড, ৪৯.৭ মেট্রিক টন, চরক্লার্ক ইউনিয়ন: ৫৩০০টি কার্ড, ৫৩.০ মেট্রিক টন, চরওয়াপদা ইউনিয়ন: ৩৬১০টি কার্ড, ৩৬.১ মেট্রিক টন, চরজুবলী ইউনিয়ন: ৮৪২০ টি কার্ড, ৮৪.২০০ মেট্রিক টন, চর আমানউল্যাহ ইউনিয়ন: ৩৩৭০টি কার্ড, ৩৩.৭ মেট্রিক টন, পূর্ব চরবাটা ইউনিয়ন: ৫৯৬০টি কার্ড, ৫৯.৬ মেট্রিক টন, মোহাম্মদপুর ইউনিয়ন: ৪৯৭০টি কার্ড, ৪৯.৭ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, তা নিশ্চিত করতে প্রত্যেক ইউনিয়নে ট্যাগ অফিসারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেও নিয়মিত তদারকি করছেন বলে জানিয়েছেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ