সুবর্ণচরে জরিপকারকের নিজ অর্থায়নে চাল বিতরণ
আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জরিপকারক ও দলিল লেখক মো. নাহিদ উদ্দিন তার নিজ অর্থায়নে এলাকার হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেছেন।
শনিবার বিকাল ৫টায় সুবর্ণচরের ৫ নং চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে গোলাপ মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নং রাস্তার মাথায় প্রায় ৫০ জন অসহায় মানুষের মাঝে চাল ও কিছু নগদ অর্থ বিতরণ করেন। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরজুবিলী ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মো. সাহাব উদ্দিন মিয়া (আমিন), ৫ নং চরজুবিলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ শেষে মো. নাহিদ উদ্দিন বলেন, “দানের মাধ্যমে আত্মতৃপ্তি পাওয়া যায়। তাই হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করে আমি আনন্দিত। বাংলাদেশের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উচিত গরিব-দুঃখীদের সহযোগিতায় এগিয়ে আসা।”
প্রসঙ্গত, মো. নাহিদ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সমাজসেবামূলক কাজে তার সক্রিয় ভূমিকা রয়েছে।



Post Comment