নারী ক্রেতাকে হেনস্থার অভিযোগের সংবাদ সম্মেলন
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় হারিছ চৌধুরীর বাজার থেকে শাড়ি কিনতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক নারী ও তাঁর কলেজ পড়ুয়া মেয়ে ।
আজ দুপুরে ভুক্তভোগী ওই নারী তাঁর দুই সন্তানকে নিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত ব্যবসায়ীর নাম রবিউল হোসেন কচি। তিনি হারিছ চৌধুরী বাজারের ফ্যাশন ক্লথ স্টোরের মালিক।
গত শনিবার বিকালের উপজেলার হারিছ চৌধুরীর বাজারের কাপড়ের গলির লেডি ফ্যাশন গ্যালারীতে এ ঘটনা ঘটে।
ওই নারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, মেয়ে ও ছেলের গায়ে হাত দেওয়া, তাকে চড়-থাপ্পড় মারায় ঘটনায় চরজব্বার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া বলেন, এটা শনিবার বিকালের ঘটনা। শাড়ি কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারী অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে।



Post Comment