শ্বশুরবাড়ির ইফতারি-ঈদ বাজার, কাপড়ের নামে ‘উপহারসামগ্রী’ বন্ধ হোক
ধনী পরিবারগুলোর কাছে এসব সামগ্রী ‘উপহার’ হিসেবে পরিচিত হলেও অধিকাংশ মধ্যভিত্ত-নিম্নভিত্তের কাছে এসব ‘বোঝা’ ছাড়া আর কিছুই না। যেখানে একজন বাবাকে নিজের পরিবার চালাতে হিমশিম খেতে হয় সেখানে আবার এক মাসের মধ্যে মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হয় ৩ ধরণের জিনিস। কেউ কেউ বলেন-‘এসব জিনিস তো বাধ্যতামূলক নয়, খুশি করে দেওয়া হয়’! বাস্তবে এই ‘খুশি’ করার জিনিস না দিলে মেয়েকে যেমন প্রতিনিয়ন ‘কথা’ শুনতে হয় তেমনি ‘অপমানিত’ হতে হয় মেয়ের বাবা-ভাইদের।

একজন মধ্যবয়সী নিম্নভিত্ত পিতা তার মেয়ের শ্বশুর বাড়িতে রোজার ইফতারির সামগ্রী মেয়েকে দিয়ে পৌঁছে দিয়েছেন। কোন কারণে শ্বশুর বাড়ির লোকজন পাঠানো ওইসব সামগ্রীতে সন্তুষ্ট হোননি। আর তাই সেসব পণ্য মেয়ের মুখে ছুড়ে ফেলেছে, ছুড়ে ফেলেও ক্ষান্ত হয় হয়নি, মেয়ের স্বামী, শ্বশুর, শ্বাশুড়ী গালমন্দ ও মারধর করে তাদের বাড়ি হতে বাহির করে দিয়েছে।

এমনি ঘটনা নিয়ে নির্মাতা জিসান রহমান নির্মাণ করেছেন ‘গরীবের মেয়ে’ শিরোনামে ছুটকি নাটক, প্রযোজনায় ‘সুবর্ণ নাট্যদল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাংবাদিক আহসান হাবীব, জান্নাতুল মারিয়া, রুপা আক্তার।

নাটকের নির্মাতা জিসান রহমান জানন, তিনি রমজানে সময়ে ‘বেয়াই বাড়ির ঈফতার’ শিরোনামের একটি ছুটকি নাটক রিলিজ করেছেন, যে গল্পে মধ্যবিত্ত পরিবারের মেয়ের পিত্রালয় হতে শ্বশুর কিভাবে বাধ্য করে রমজানের ঈফতার সামগ্রী দিতে, তারই ধারাবাহিকতায় ‘গরীবের মেয়ে’ শিরোনামে ছুটকি নাটক তিনি নির্মাণ করেছেন, এই নাটকের গল্পকার- সাংবাদিক আহসান হাবীব, নাটকটি চাঁদ রাতে ইউটিউব চ্যানেল ‘টিম নোয়াখালী’তে রিলিজ হবে। তিনি আরো বলেন- শ্বশুরবাড়ির ইফতারি-ঈদ বাজার, কাপড়ের নামে ‘উপহারসামগ্রী’ বন্ধ হোক, এই লক্ষে নতুন গল্প নিয়ে কাজ করবে তার টিম ।




Post Comment