আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এক মহতী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ডিবাওয়ালাগো পোল সংলগ্ন এলাকায় এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক এবং সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিক উল্যাহ অশ্রু।
এছাড়া অনুষ্ঠানে আশার আলো সংগঠনের উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন, সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল এবং সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



Post Comment