ষড়যন্ত্র ব্যর্থ, ইতিহাসে অমর খালেদা জিয়া: ছাত্রদলের সাধারণ সম্পাদক
আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, কেউ চাইলেও দেশনেত্রী খালেদা জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে পারেনি। তিনি বলেন, সুবর্ণচর উপজেলার নামকরণ করেছিলেন খালেদা জিয়া, কিন্তু একটি মহল তাঁর নাম মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে। তবে, সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) নোয়াখালীর সুবর্ণচরে নাগরিক সমাজের উদ্যোগে ‘আলোকিত কুইজ অনলাইন প্রতিযোগিতা-২০২৫’–এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তরুণ সমাজকে মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। সুবর্ণচরের উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের সময় ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরের বোন পারুলকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করেছিল। দুঃখজনকভাবে, এখনো সেই ঘটনার ন্যায়বিচার পাওয়া যায়নি। আমরা আজকের এই সভা থেকে পারুলের জন্য সুবিচারের দাবি জানাচ্ছি।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকিত প্রজন্ম কুইজ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্যসচিব এম আবদুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অনলাইন কুইজ প্রতিযোগিতার পরীক্ষানিয়ন্ত্রক আবদুল আলিম, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ। কথা বলেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তরুণ সমাজকে মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। সুবর্ণচরের উন্নয়ন এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের সময় ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরের বোন পারুলকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করেছিল। দুঃখজনকভাবে, এখনো সেই ঘটনার ন্যায়বিচার পাওয়া যায়নি। আমরা আজকের এই সভা থেকে পারুলের জন্য সুবিচারের দাবি জানাচ্ছি।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকিত প্রজন্ম কুইজ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সদস্যসচিব এম আবদুল্লাহ। এতে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, চর জব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অনলাইন কুইজ প্রতিযোগিতার পরীক্ষানিয়ন্ত্রক আবদুল আলিম, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ।

Post Comment