পদ্মায় গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে জয় হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
জয় পবা উপজেলার আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, আজ রবিবার দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার হাসপাতালের মরদেহ মর্গে রাখা হয়।
রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।



Post Comment