নোয়াখালীতে প্রকল্পের মাটি বিক্রির অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
সোমবার (১২ মে) সকালে জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন ভুক্তভোগী হেদায়েত উল্যাহ ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, কেগনা আশ্রয়ণটা হচ্ছে সরকারি খাস জমি। আশ্রয়ণ প্রকল্পটা যেখানে হয়েছে সেখানে একটি পুকুর আছে। পাশে ছোট একটি পরিবার থাকে। ওখানে কিছু খালি খাস জায়গা আছে। ওই জায়গার মাটি থেকে নিয়ে আমরা পরিবার গুলোর জন্য কবরস্থান ও শ্মশান নির্মাণ করতেছি।
ইউএনও আরো বলেন, সরকারি খাস জমির মাটি সরকারি খাস জমিতে ফেলে খবরস্থান এবং শ্মশান বানানো হচ্ছে। যিনি সংবাদ সম্মেলন করেছে তিনি নিজেই কেগনা আশ্রয়ণ প্রকল্পের সেখানে একটি দোকান ঘর নিয়ে দোকানদারি করেন। তিনি নিজেই সেখানে অবৈধ ভাবে থাকতেছেন। সংবাদ সম্মেলন কিজন্য করেছেন আমি জানিনা। আব্দুল মতিন এটার সাথে জড়িত নেই। এটা পিআইওর একটা প্রকল্প দিয়ে কাজটা করা হচ্ছে। ওকে আমি তুলে দিবো। ওখানে সে অবৈধ ভাবে দোকানদারি করতেছে।



Post Comment