সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৩২
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ২৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫০১ জন রয়েছে।
মঙ্গলবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ২৩২ জন আসামিকে গ্রেফতার করেছে।
সুবর্ণ সময়/জিসান রহমান



Post Comment