মনোকষ্টে হারিয়ে যাওয়া ছাত্রীকে পরিবারের নিকট বুঝিয়ে দিলেন চরজব্বার থানা পুলিশ

নোয়াখালী প্রতিনিধি::


পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়া বন্ধের উপক্রম ও অস্বচ্ছলতাজনিত অন্যান্য কারণে মনোকষ্টে বাড়ি থেকে হারিয়ে যাওয়া স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করে মা ও পরিবারের নিকট বুঝিয়ে দিলেন চরজব্বার থানার এসআই ইমরানুস সাজ্জাদ।

শনিবার সকালে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন |

এসময় উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো.জিয়াউল হক।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো.জিয়াউল হক এসময় ঐ স্কুল ছাত্রীর লেখাপড়ার খরচ বহন সহ অন্যান্য সকল বিষয়ে সহযোগিতার দায়িত্ব গ্রহণ করেন |

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ