ডিমলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

নীলফামারীর ডিমলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সাবেক সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শনিবার সকালে ডিমলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মাঠে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন শাহরিন ইসলাম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা ও শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের কন্যা ডা. আরিফা ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।

ডিসট্রেসড এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন’র (আরএসসি) সহযোগিতায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবায় সহস্রাধিক মানুষকে চিকিৎসা প্রদান করে মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসকরা। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সাবেক সাংসদকে সম্মাননা প্রদান করা হয়।

সুবর্ণ সময়/জিসান রহমান

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ