আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দুলাল মেম্বারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক::


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালীর সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জননন্দিত মেম্বার মোঃ হাজী দুলাল মেম্বার গণসংযোগ করেছে।তার জন সংযোগ জন সমুদ্রে পরিণত হয়েছে। এলাকার সর্বস্তরের জনগন জনসংযোগে অংশগ্রহণ করেন।

আন্ডার চর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বড় পোলের কাছে একটি বাড়িতে আলোচনা সভা করেন। এতে এলাকার সাধারণ মানুষ তার জনপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রাখতে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে অনুরোধ করেন।

এসময় এলাকাবাসী বলেন, হাজী দুলাল মেম্বারের কাছে আমরা কোন ধরনের সহযোগিতা পেয়েছি তা বর্তমান চেয়ারম্যানের কাছে পায়নি।আগামী নির্বাচনে হাজী দুলাল মেম্বার কে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়ে এলাকার সাধারণ মানুষের সেবা করার সুয়োগ দিতে নোয়াখালী সদর সুবর্ণচর আসনের এমপি জননেতা একরামুল করিম চৌধুরীর ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামসুদ্দিন জেহানের কাছে সহযোগিতা চেয়েছেন।

হাজী দুলাল মেম্বার বলেন,আমার নেতা একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান সমামসুদ্দিন জেহান ভাইয়ের উন্নয়নের ধারা আন্ডারচর ইউনিয়নে ধরে রাখতে এবং নেতারা যে উন্নয়ন করেছেন তাদের উন্নয়নের কথা কোন প্রতিনিধিরা এখন সাধারণ মানুষের কাছে বলে না আমি তাদের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছি।

তারুন্যের প্রতিক সাবার চৌধুরী মানুষের যে উপকার করে তার উপকারের কথা সাধারণ মানুষের কাছে কেউ সঠিক ভাবে তুলে ধরে না আমিই প্রচার করে তার সঠিক চিত্র তুলে ধরি।

তিনি আরো বলেন,আমি আপনাদের সন্তান,আপনারা আমার এলাকার মা বাবা ভাই বোন, আগামীতে যেকোন ধরনের সহযোগিতার হাত বাড়াতে আমি আপনাদের সাথে আছি।আমাকে যদি আমার নেতা মনোনয়ন দেন তাহলে আমি আপনাদের জন্য জীবন উৎসর্গ করে দেব।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ