আবারো কোম্পানীগঞ্জের কমিটিতে রদবদল আনলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি::


সত্য বচনে বিতর্কিত কর্মকান্ডের যেন পিছুই ছাড়ছেনা বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার।
এক দিনের আগের রক্তক্ষয়ী সংঘর্ষের রেশ না কাটতেই এবার কেন্দ্রের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেয়র কাদের মির্জা দু’টি পদে পরিবর্তনের ঘোষণা দিলেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে কাদের মির্জা কমিটিতে নতুন পদায়নের ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চর পার্বতী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভিরকে সরিয়ে মির্জা অনুসারী নাজিম উদ্দিন নিজামকে ওই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। সংগঠন বহির্ভূত কর্মকান্ডের অভিযোগ এনে উপজেলা আ’লীগের মূলধারার সাথে জড়িত জহিরুল ইসলাম তানভিরকে মৌখিক ভাবে অব্যাহতির ঘোষণা দেন মির্জা কাদের। এক সময় জহিরুল ইসলাম তানভির কাদের মির্জার একান্ত বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত ছিল।
অপরদিকে, কাদের মির্জা ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয় গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মির্জা অনুসারী শাহাদাত হোসেন সজলকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয় কাদের মির্জা।

মির্জা ঘোষিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মৌখিক ভাবে কাদের মির্জা এ ঘোষণা দেয়। লিখিত ভাবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন বলেন, এই রকম কথা আমি শুনেছি। এসব বোখাছ। সে বাদ দিবার কে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ