নোয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম: আমাকে অপমান করার জন্য ছোট্ট একটা ছেলেকে দাঁড় করানো হচ্ছে

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি:


আমি ছোট্ট একটা ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা(কনটেস্ট) করতে যাব কি দুখে- আমাকে অপমান করার জন্য এটা করা হইছে, আমিতো এমপি ইলেকশনে কারো বিরোধিতা করিনি। আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বার্তা বলা,আমার নিজের থেকে অত্যন্ত খারাপ লাগে, আমার এই বয়সে, আমাকে অপমান করার জন্য এটা করা হইছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিতসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি টানা তৃতীয় বারের উপজেলা চেয়ারম্যান।

নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, আমাকে অপমান করার জন্য ছোট্ট একটা ছেলেকে আমার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে আমি তো আছি, আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বার্তা বলছে, আমি নাকি ফেরাউন, আমি নাকি মানুষকে শোষণ করছি।

তিনি জেলার নেতাদের উদ্দেশ্য করে আরো বলেন, আমার কাছে নানান ধরনের হিসাব আছে, আমি অনেক বছর আপনাদের সাথে ছিলাম। কাজ করছি। আপনারা যদি ঈমানের সহিত কাজ করেন,আমাকে এই বয়সে অপমান করাইয়েন না। আমাকে যদি অপমান করার খেয়াল থাকে আপনাদের কাছে (দুইহাত মিলিয়ে) বিনীত অনুরোধ আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়ে এই কাজ করাইয়েন না। আমি দলের হাই কমান্ডের সাথে কথা বলব।

জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, আমার শেষ বয়সে আমার কোন ইচ্ছা আকাংখা নেই। আমি আপনাদের সাথে ছিলাম, থাকবো। আমি তো কারও বিরুদ্ধে কোন কথা বলিনি, আমিতো টেন্ডারবাজি করিনি। চাকরী বাণিজ্য করিনি। কাউকে গালি দি নাই তারপরও আমার ভুল ত্রুটি থাকতে পারে।
তিনি এমপি একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তিনি এতো মিথ্যা কথা বলে আমি কুলাই উঠতে পারিনা। একেক সময় একেক কথা বলে, একেক সময় একেক রূপ ধরে, যার কাছে ঠেকা তার পা ধরে, আবার তাকে গালি দেয়। আমার জন্ম এখানে, বেড়ে উঠা, মা-বাবার কবর এখানে, তিনি (একরাম) বলে আমি নাকি বামনী চলে।

সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরীর সঞ্চালনায় ও বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৬ আসনের এমপি মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এড শিহাব উদ্দিন শাহিন,সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু,জেলা আওয়ামীলীগের সদস্য ফুয়াদ হোসেনসহ জেলা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য. প্রথম ধাপে অনুষ্ঠেত্ব নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে এবারের প্রার্থী হওয়ার ঘোষণা নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর একমাত্র পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী। ইতোমধ্যে পুত্রকে প্রার্থীতা ঘোষণা করার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সভাসমাবেশ করছেন এমপি একরামুল করিম চৌধুরী।

সংসদ সদস্য একরামুল করিম এমপি এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে বলেন, আমার চেয়ে আমার ছেলের মন আরো বড়, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ছেলেকে আপনারা ভোট দিয়ে সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের সকল দাবি আমার ছেলে পূরণ করবে। যে কোন উন্নয়নে সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে, আমি আমার ছেলেকে আপনাদেকে দিয়ে দিলাম সেও এখন সুবর্ণ সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেয়।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ