আমার জনপ্রিয়তা দেখে মির্জা কাদের বাক বাক করে— একরামুল করিম চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি::


নোয়াখালীর—৪ (সদর—সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেছেন, সারা নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের ভাইয়ের ভাই মির্জা কাদের সারাদিন বাক বাক বাক করতেছিল। সে প্রথমে আমাকে দিয়ে শুরু করছে। যাইতে যাইতে সে তার ভাবীসহ এবং ওবায়দুল কাদের’সহ বাংলাদেশের কোন নেতা বাদ নেই। লাস্ট পর্যন্ত নেত্রীকে নিয়েও বলছে। সে পাগলকে সামলাইতে যাইয়া কিছু কারণ বশত কারো কারো সাথে কারো টেলিফোনে কথা হইতেই পারে।

শুক্রবার দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন একরামুল করিম চৌধুরী এমপি।

তিনি বলেন, গত ছয় দিন আমি ঢাকাতে ছিলাম। আমি নেত্রীকে কতগুলো মেসেজ পাঠিয়েছি উনি মেসেজগুলো দেখছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সাথে যিনি সব সময় থাকেন। তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এতো ভালো জানেন। আপনি কেন ঢাকায় গুরতেছেন। আমি বলি যে আমাদের কমিটি’টা দরকার। তিনি বলেন নোয়াখালী চালায় কে। আমি বললাম নোয়াখালী চালাই। উনি বললেন নেত্রী কি আপনাকে না চালাতে বলছে। আমি বলি না। নেত্রী জানে যে আপনিই নোয়াখালী চালাবেন। আপনি যাই নোয়াখালী চালাতে থাকেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক, চরআমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ