আলমডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে যোগদান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৫৭ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে যোগদান করেছেন।
বিষয়টি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নীতিনিষ্ঠ, আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনীতি নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করছে। নবাগতরা এখন এই দলের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুই একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন যার লক্ষ্য ন্যায়, মানবিকতা ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন। জনগণের আস্থা ও ভালোবাসার ফলেই প্রতিনিয়ত নতুন মানুষ এই দলে যোগ দিচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, উপজেলা আমির শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শওকত আলী।



Post Comment