ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবাকে পিটিয়ে জখম, আটক ২
নাটোরের লালপুরে থানায় ইভটিজিংয়ের অভিযোগ দেওয়ায় স্কুলছাত্রীর বাবা রতন আলীকে (৩৭) পিটিয়ে জখমের ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে উপজেলার এবি ইউনিয়নের শালেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনার পর আহত রতন আলীর স্ত্রী সাইমা বেগম বুলবুলি বাদী হয়ে ৮ জনের নাম উলেখ করে লালপুর থানার মামলা দায়ের করেন। আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত কলি শাহর ছেলে মসলেম (৪২) ও তার ছেলে রিয়াদ (২২)।
আহতের স্ত্রী সাইমা বেগম বুলবুলি বলেন, কয়েক মাস যাবৎ স্কুলে যাওয়া আসার সময় শালেশ্বর গ্রামের রুবেল আলীর ছেলে বখাটে শুভ (২০) আমার মেয়েকে টানা উক্ত্যক্ত করতে থাকে। এ ঘটনায় সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দেওয়ায় হয়েছে। তারপর থেকে শুভ ও তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেছিলেন।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেয়ের বাবা মসজিদে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে শুভ, রিয়াদসহ তার লোকজন আকস্মিকভাবে হামলা চালায়। মাথায় রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, যৌথবাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে আহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Post Comment