ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়ার পর শুক্রবার তাদের ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, এই অধিকারকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। নৌবহরে প্রায় ৫০০ জন অধিকারকর্মী অংশ নেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিতে হস্তক্ষেপ করে। সেদিনই কয়েকটি নৌযান জব্দ করা হয় এবং আরোহীদের আটক করা হয়। পরদিন একটি বাদে বাকি সব নৌযান জব্দ করা হয় এবং শুক্রবার সর্বশেষ নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক মহল এ ঘটনায় ইসরায়েলের কঠোর আচরণের নিন্দা জানিয়েছে এবং আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানায়। সূত্র: হারেৎজ বিডি প্রতিদিন/আশিক টপিক

বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণের সহায়তার অভিযোগে এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তরুনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী মৃধা (২০) উপজেলার বড় বাশাইল গ্রামের বাসিন্দা শাহীন মৃধার ছেলে।

মামলার বরাতে পুলিশ জানিয়েছে, এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেয় প্রতিবেশি আব্দুল্লাহ সরদার, আইয়ুবসহ তিন বখাটে তরুন। শুক্রবার গৃহবধূকে ঘরে একা পেয়ে তিন বখাটে প্রবেশ করে। তখন গৃহবধূকে আব্দুল্লাহ ধর্ষন করে। এ সময় তার ডাক-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে গৃহবধূ তিনজনকে আসামী করে মামলা করেছে। মামলার পর আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুইজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। আসামীকে আদালতে ও গৃহবধূকে ওসিসিতে পাঠানো হয়েছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ