থানা অবরুদ্ধ করার মামলায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করার মামলায় উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার আমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। তিনি উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত খন্দকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২ জুলাই সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিতে দুষ্কৃতিকারীরা পাটগ্রাম থানা অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময় পাটগ্রাম থানা হাতীবান্ধা থানার সহযোগিতা চাইলে, হাতীবান্ধা বিএনপির নেতাকর্মীরা পুলিশের গতি রোধ করে নিজেরাই থানাটি অবরুদ্ধ করে রাখেন। এতে সরকারি কার্যক্রমে বিঘ্নতা ঘটে।

ঘটনার দুই দিন পর, ৪ জুলাই হাতীবান্ধা থানায় বিএনপির ২৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ২নং আসামি ইউনুস আলী লাভলুকে শনিবার দুপুরে আমতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, থানা অবরুদ্ধ করার মামলার এজাহারনামীয় ২নং আসামি ইউনুস আলী লাভলুকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

Previous post

ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়ার পর শুক্রবার তাদের ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, এই অধিকারকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০টির বেশি নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল। নৌবহরে প্রায় ৫০০ জন অধিকারকর্মী অংশ নেন। গত বুধবার গাজার জলসীমায় প্রবেশের আগেই ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিতে হস্তক্ষেপ করে। সেদিনই কয়েকটি নৌযান জব্দ করা হয় এবং আরোহীদের আটক করা হয়। পরদিন একটি বাদে বাকি সব নৌযান জব্দ করা হয় এবং শুক্রবার সর্বশেষ নৌযান ম্যারিনেটও আটক করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক মহল এ ঘটনায় ইসরায়েলের কঠোর আচরণের নিন্দা জানিয়েছে এবং আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানায়। সূত্র: হারেৎজ বিডি প্রতিদিন/আশিক টপিক

Next post

কৃষক হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ