এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্টাল ১ম পালাবদল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::


এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল এর ১ম পালাবদল অনুষ্ঠান হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের    হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়।

এটিএম ইমরান এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি প্রফেসর নিজাম উদ্দিন পিন্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডা. জবিউল হোসেন, মহিউদ্দিন শাহ আলম নিপু, এ আর খান, ইলিয়াছ জসিম, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু।

পালাবদল অনুষ্ঠানে ২০২০-২০২১ সালের ক্লাব বোর্ডকে শপথ পাঠ করান এপেক্স জেলা-৩ এর জেলা গভর্নর মো. বেলাল হোসেন।

উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাব থেকে আসা সভাপতি, সেক্রেটারি এবং এপেক্সিয়ানরা।

উপস্থিত সকলে অভিষিক্ত ক্লাব সভাপতি মাহমুদ জিয়া হায়দারকে অভিনন্দন জানান।এছাড়াও এপেক্স বাংলাদেশের সভাপতির ক্লাব এপেক্স ক্লাব অব নোয়াখালীর পক্ষ থেকে নতুন বোর্ডকে শুভেচ্ছা জানানো হয়েছে।

বক্তারা ক্লাবের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ