এবার আ’লীগের ছায়া তলে থাকার ঘোষণা দিলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি::


বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমিতো আ’লীগ থেকে পদত্যাগ করেছি। বাংলাদেশ আ’লীগের পক্ষ থেকে আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে তারা আমার পদত্যাগ পত্র আমরা গ্রহণ করেনি। আমি আ’লীগে আছি, আ’লীগে থাকব।

রোববার (১৬ মে) দুপুর ৩টায় বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে  ঈদ পূর্ণমিলনী ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি কোন পদ পদবীতে থাকবনা। আ’লীগের একজন সদস্য হিসেবে কাজ করব। আমি কোন জনপ্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করবনা। আজকে দৃঢতার সাথে আমি ঘোষণা করছি আগামী যে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবনা। এটা থেকে কেউ কখনো আমাকে সরাতে পারবেনা। এ সময় তিনি মন্তব্য করেন, আমি দলের ছায়া তলে নতুন করে এসেছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত উপজেলা আ’লীগের সহসভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন প্রমূখ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ