এ্যাডভোকেট ওমর ফারুকের মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত

নোয়াখালী প্রতিনিধি:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় যেন জনসমুদ্রে পরিণত হয়েছে।

বুধবার  সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরজব্বার জুনিয়র হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুর ইসলাম মানিক (মানিক মেম্বার)’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও নোয়াখালী জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী এবং বৃহত্তর চরজব্বার ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান খলিল উল্লাহ মিয়ার পুত্র ও চরজব্বার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্যাহর ছোট ভাই এ্যাডভোকেট ওমর ফারুক।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. বশির আহম্মদ বসু মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নিপু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক মিজানুর রহমান দিপক, সদর উপজেলা যুবলীগ নেতা এ্যাডভোকেট  মো.জুয়েল, উপজেলা আওয়ামীলীগ সদস্য এ্যাডভোকেট মো. জসিম, এ্যাডভোকেট রাজস্ব চন্দ্র নাথ,ইউপি যুবলীগের আহবায়ক রফিক ভূঞা, মো. আলাউদ্দিন মেম্বারসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগিতা সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা এ্যাডভোকেট ওমর ফারুকের ভূয়সী প্রশংসা করেন এবং আসন্ন ইউপি নির্বাচনের নৌকা প্রতীকে প্রার্থী হিসেবে এ্যাডভোকেট ওমর ফারুককে চেয়ারম্যান হিসেবে সঙ্গতি প্রকাশ করেন।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ