সুবর্ণচরে ফারিয়ার সভাপতি তারেক সাধারণ সম্পাদক ফয়েজ

নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)র নির্বাচন চরবাটা খাসের হাটের একটি কনভেনশন সেন্টারে বুধবার অনুষ্ঠিত হয়েছে।এবারের নির্বাচন কোন ধরনের সিলেকশান ছাড়াই গোপন ব্যালটের মাধ্যমে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে।
এতে সভাপতি পদে নুভিস্তা ফার্মাসিটিক্যাল সিনিয়র এমপিও মোঃ তারেক হোসেন, সাধারণ সম্পাদক পদে অপসোনিন ফার্মাসিটিক্যালস ফয়েজ আহমেদ এবং কোষাধ্যক্ষ পদে নুর আলম ধর্মপুরী নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সভাপতি পদে নুভিস্তা ফার্মাসিটিক্যাল সিনিয়র এমপিও মোঃ তারেক হোসেন পেয়েছে ৩৯ ভোট ,এসকেএফ ফার্মাসিউটিক্যালস এর জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৩ ভোট, জেনারেল ফার্মাসিটিক্যাল আশিক এলাহী পেয়েছেন ১৯ ভোট।
সম্পাদক পদে অপসোনিন ফার্মাসিটিক্যালস ফয়েজ আহমেদ পেয়েছে ৪৪ ভোট আর,জিসকা ফার্মাসিউটিক্যালস মাইনুদ্দিন মুন্সি পেয়েছে ১৯ ভোট, পপুলার ফার্মাসিউটিক্যালস এর মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছে ০৮ ভোট । কোষাধ্যক্ষ পদে নুর আলম ধর্মপুরী পেয়েছেন ৬৪ ভোট।
দীর্ঘ চার বছর পর এ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে।নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল,আরিফুর রহমান,মো.ছানা উল্যাহ।
নির্বাচন পরিচালনা করবেন ম্যানেজার মোশারেফ হোসেন, মহিউদ্দিন,কামাল উদ্দিনন ও  সিনিয়র এমপিও গণ।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ