ওবায়দুল কাদের আপনি নিজে আপনাকে নষ্ট করছেন: মির্জা
রোববার (১৩ জুন) দুপুর ১২টায় নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ওবায়দুল কাদের সাহেব নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। বউয়ের খপ্পরে পড়িয়েননা। এই মহিলার লাগাম টানি ধরেন, স্ত্রীকে সামলান। স্ত্রীকে বলেন তার চেহারাটা আয়না দিয়ে দেখতে। এ মহিলা চোখটোক লাই যেমনে কথা কয় হেটা বন্ধ করার। সে কি নেত্রী নাকি। নষ্ট পোলা সব সে ফালে, তার কি স্বার্থ, সে কি রাজনীতি করে। আপনার বউয়ের কিচ্ছা আবুল ফজল লিখেও শেষ করতে পারবে না। তিনি (ইসরাতুন্নেছা কাদের) কোথায় কোথায় রাত্রে থাকে, দেশের বাইরে কোথায় ওনার কি আছে সব খবর আমার কাছে আছে। সেটা পরে আরেক দিন বলব।
কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জের একটা পাগলও বলবে গত পাঁচ মাস এখানকার অস্থিতিশীল পরিস্থিতির জন্য ওবায়দুল কাদেরই দায়ী। এটা বলা অপরাধ হলে আমাকে বহিষ্কার করে দিন।বাংলাদেশে আপনি নমিনেশন দেন যাদের কোন অতীত নেই। কারে দেন চেহারাটা কি আপনি দেখেছেন। আপনার তোষামদি করে এ জন্য ভোটে দাঁড় করান। অন এইগান চোককোনালি খামাদি আই যদি অন্যায় করি আর বিচার করেন, জেলে দেন। আই রাজি আছি এখন জেলে দেন। আর বহিস্কার করলে করেন। আই এগাইন চিন্তা করিনা।



Post Comment