করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন সুবর্ণ সময় ডটকম সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিবেদক ::
করোনা ভ্যাকসিন প্রথম ডোজের পরে এবার দ্বিতীয় ডোজ নিলেন সুবর্ণ সময় ডটকমের সম্পাদক সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল।
তিনি শনিবার দুপুরের দিকে সুবর্ণচর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত বুথে গিয়ে করোনার ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেন।
এ সময় সাংবাদিক আবুল বাশার, আব্দুল বারী বাবলু,নিজাম উদ্দিন, ঠাকুর চন্দ্র দাস ভ্যাকসিন নেন।
সাংবাদিকরা ভ্যাকসিন এর টিকা নিতে গেলে সার্বিক সহযোগিতা করেন চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও সেবক গণ।
ডাক্তার শায়লা সুলতানা ঝুমা বলেন, গত ৮ তারিখে শুরু হয় তৃতীয় দিনে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ মানুষসহ 200 জনকে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল বলেন, ফেব্রুয়ারির ৯ তারিখে প্রথম ডোজ নিয়েছি, আজ দ্বিতীয় ডোজ নিলাম। টিকা দান একটি সহজ পদ্ধতি, এটি প্রয়োগের ফলে আলহামদুলিল্লাহ্ আমরা ভালো আছি আমাদের কোন সমস্যা হয়নি, আপনারাও নির্ভয় এই টিকা নিতে পারেন, বাংলাদেশকে করোনা মুক্ত করতে এই টিকার বিকল্প নেই। টিকা দিন, আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার সমাজ এবং দেশকে সুরক্ষিত রাখুন।



Post Comment