করোনায় আক্রান্ত নোয়াখালীতে ছয় মাসে সর্বোচ্চ

নোয়াখালী প্রতিনিধি ::


নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় দুইটি ল্যাবে ৫৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ছয় মাসের রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৬০ জনে। যার মধ্যে নতুন আক্রান্ত শতকরা ৯.৩৬ ভাগ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদরের ১৪, সুবর্ণচরের এক, বেগমগঞ্জের ১৮, সোনাইমুড়ীর ১০, চাটখিলের পাঁচ, সেনবাগের দুই, কোম্পানীগঞ্জের এক ও কবিরহাটের তিনজন রয়েছেন। এ পর‌্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫১২ ও আইসোলেশনে রয়েছেন ৩৫৬ জন। জেলা করোনায় মোট মৃত্যু ৯২ জন।

এদিকে, জেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

Post Comment

You May Have Missed

error: অনুমতি ছাড়া লিখা ও ছবি নকল করা নিষেধ