“কৃষিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে নোয়াখালীর সুবর্ণচরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
“কৃষিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বঙ্গবন্ধু দিয়েছে ,শেখ হাসিনা সরকার দিচ্ছে। কৃষি হচ্ছে আমাদের মুল মেরুদন্ড। প্রায় প্রতিটি একনেক এ একটি কৃষি প্রকল্প অবশ্যই থাকে।তাঁর মন্ত্রনালয়ে যত প্রকল্প আসবে কৃষি ,গ্রামীণ অবকাঠামো ,নারী ,বয়স্ক,শিশু প্রকল্পগুলো লাইন ভেঙে অগ্রাধিকার ভিত্তিতে আগে দেব” নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোর্রেশন( বিএডিসি) তে শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ।
মন্ত্রী বলেন,সকল ক্ষেতকে আমাদের পরিকল্পনা ও উন্নয়নে একটা ভিত্তি সুসম উন্নয়ন সকল এলাকাকে সমান গুরুত্ব দিয়ে সার্বিকভাবে গোটা বাংলাদেশের একটি পরিবর্তন আনবো।
জেলা আওয়ামীলীগের আহবায়ক এএইচএম খায়রুল আনম সেলিমের বক্তব্যের রেশ টেনে মন্ত্রী বলেন,পদ্মা সেতু, স্যাটেলাইন,উন্নয়নসহ কি নেই আমাদের। সর্বত্র শেখ হাসিনার হাত,আমাদের হাত আপনাদের হাত,কর্মীদের হাত, অফিসারদের হাত সকলে মিলে এই কাজটি আমরা করছি।এই ধারা অব্যাহতটা থাকলে আর ৫—১০ বছরের মধ্যে
ইনশাল্লাহ আমাদের অভিষ্ঠ লক্ষ মধ্যম আয় ছাড়িয়ে উচ্চ আয়ের দেশের কাতারে যাওয়া আমরা পারবো,এ সাহস আমাদের আছে।
এমএ মান্নান বলেন, দুনিয়ার মানুষ যেভাবে আত্ম সম্মান নিয়ে খেয়ে বসে আছে আমরা সেভাবে বাঁচতে চাই।আর সেটা সম্ভব হবে অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে। সেটা মাঝখানে প্রায় ত্রিশ বছর আমরা পিছিয়ে ছিলাম কারণ সামরিক শাসন পরপর দুইটা সৈরাচারী শাসন,প্রায় বিশ বছর তারপর আধা সৈরাচারী শাসন কয়েক বছর নষ্ট করেছে। আমাদের বাংলাদেশের মানুষ পুনরায় আবার ২০০৯ সাল থেকে বাঙালির হাতে,আওয়ামীলীগের হাতে শাসন ব্যবস্থা ফিরে পেয়েছে বলে একটানা গত ১৩ বছর কাজ করার ফলে কুমারীর মত হাইজাকে পপার শেফ দিতে পারছি। এর আগে কাজ শুরু করার পরপরই ছোবল দিয়ে এটাকে ধ্বংস করছে।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সুবর্ণচরের নতুন ডরমেটরি ভবন সুবর্ণরেখা উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই বিএডিসি আঙিনা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন,যুগ্ন আহবায়ক শহিদুল্লাহ খান সোহেল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এফ এম হায়াত উল্লাহ, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা, বীজ উদ্যানের সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান, বীজ এর মহা ব্যবস্থাপক প্রদীপ চন্দ্র দে, চট্টগ্রাম বিভাগের বীজ বিপণনের মহাপরিচালক মাহমুদুল আলম ,অতিরিক্ত মহাপরিচালক খামার রিপন কুমার মন্ডল, সুবর্ণচর বিএডিসির মহাপরিচালক মোহাম্মদ আজিম উদ্দিন প্রমূখ।



Post Comment