সুবর্ণচরের কুখ্যাত সন্ত্রাসী আজাদসহ ৫ আসামি গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সুবর্ণচরের কুখ্যাত সন্ত্রাসী জাহাজমারা ত্রাস পিচ্চি আজাদসহ গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা—পুলিশ।
রবিবার সকালে উপজেলার পৃৃথকস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,উপজেলার চরজব্বার ইউনিয়নের মোহাম্মদ আবদুল হকের ছেলে মো. আজাদ(৪৫)ও বাদশা আলমের ছেলে ইয়াসিন(৩৩), চরক্লার্ক ইউপির চর নাঙ্গোলিয়ার মো. মোশারফ হোসেন এর ছেলে শেখ কামাল(৩০)ও মৃত হাশেম মিয়ার ছেলে নিজাম উদ্দিন(৩০), চরওয়াপদা ইউপির চর বেশাখী গ্রামের মৃত আবুল কালামের ছেলে আলা উদ্দিন (২৮)।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Comment