নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে সুবর্ণচর উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, ইউনিয়ন আ‘লীগ, বিএনপি, সিপিবি, শিক্ষক সমিতি , সুবর্ণচর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে বিশাল প্রভাত ফেরি বের করা হয়।
প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের চেতনায় মূল প্রবন্ধ আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বাহার চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
অন্যদিকে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে।
পরে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে কুইজ, বিতর্ক, আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিকেলে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের পুরষ্কার দেয়া হয়।



Post Comment