খসরু ভালো ছেলে- সদর সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী
মুজাহিদুল ইসলাম সোহেল ::
সুবর্ণচরে বঙ্গবন্ধু রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি উচ্ছ্বসিত জনগণকে লক্ষ্য করে ৫নং চরজুবিলী ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খসরুর জনপ্রিয়তা দেখে তার সম্পর্কে জানতে তিনি বলেন,আপনারা হাত তুলে বলেন খসরু কেমন ছেলে? তখন অনুষ্ঠানের সর্বস্তরের জনগণ দুই হাত তুলে খসরু ভালো ছেলে হিসেবে সম্মতি প্রকাশ করেন,তাদের প্রতি উত্তরে এমপি একরামুল করিম চৌধুরী ও বলেন আমির খসরু মাহমুদ ভালো ছেলে, সত্যি ভালো ছেলে।
নোয়াখালী জেলা আহবায়ক কমিটি নিয়ে তিনি আরো বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমার বোন, আমার মায়ের সমতুল্য, তিনি আমাকে শান্ত থাকতে বলেছেন, তিনি বিষয়টি দেখবেন।কিন্তু এটাকে কোম্পানীগঞ্জের এক নেতা ফেসবুকে নোয়াখালীর অপরাজনীতির হোতা বলে অবান্তর বক্তব্য দিচ্ছিলেন।
এমপি একরামুল করিম চৌধুরী আরো বলেন, আজকে আমি খেলা দেখতে এসেছি, খেলা দেখতে এসেও আপনাদের যেই চাহিদার কথা শুনেছি তা আমি পূরণ করব ইনশাল্লাহ।
এমপি পুত্র আতাহার ইশরাক শাবাব চৌধুরী বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত, আপনাদের ভালোবাসার টানে সদর সুবর্ণচরে ছুটে আসি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি। আমার বাবা অসুস্থ হয়েও আপনাদের টানে আপনাদের কাছে ছুটে আসে।
শনিবার (১৩নভেম্বর) বিকেলে উপজেলার পাংখার বাজার উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মাঠে ৫ থেকে ৭ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। সবার করতালিতে ও স্লোগানে মুখরিত ছিল পুরো খেলার মাঠ।
মাঠে গড়িয়েছে ৫ নং চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী একাদশ ও চরজব্বর ইউনিয়নের চরজব্বর একাদশের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা । খেলার নিদিষ্ট সময় শেষে চরজব্বর একাদশ ট্রাইবেকারে চ্যাম্পিয়ান হয়।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্স আপ দল কে ১৫ হাজার টাকা পুরস্কার দেন এমপি একরামুল করিম চৌধুরী ।
সুবর্ণচরের তরুণ উদীয়মান নেতা উপজেলা যুবলীগের ১নং যুগ্ন – আহব্বায়ক আমির খসরু মাহমুদের পরিচালনায় আলহাজ্ব এ্যাড ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী একমাত্র পুত্র এ এন্ড জে গ্রুপ অফ কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক আতাহার ইশরাক শাবাব চৌধুরী ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং চরক্লাক ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড আবুল বাসার, ৪নং চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভুঁইয়া, ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী, ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুবর্ণচর ৫নং চরজুবিলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম সফি চৌধুরী, সুবর্ণচর আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজি সৈয়দের রহমান চৌধুরী , মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী প্রমুখ।
এর আগে এমপি একরামুল করিম চৌধুরী সুবর্ণচর উপজেলা আয়োজিত উপজেলার ভূঁইয়ারহাট এ ভুরিভোজ যোগ দেন। সেইখানে জেলা-উপজেলার ৩০ হাজার লোকের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।



Post Comment