নোয়াখালীর সুবর্ণচরে খতিয়ান বিতরণ
সুবর্ণচর(নোয়াখালী )প্রতিনিধি::
সুবর্ণচর উপজেলায় যোবায়ের মিয়ার বাজারে সিডিএসপি ব্রিজিং প্রকল্পের আওতায় ১৯০ জন ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্তীয় খতিয়ান বিতরণ করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।
শনিবার বিকেলে স্থানীয় যোবায়ের মিয়ার বাজারে এ খতিয়ান বিতরণ করেন।
এ সময় সিডিএসপি ব্রিজিং প্রকল্পের পাশাপাশি সেলিম বাজার আশ্রয়ণ প্রকল্পের ৫২ টি খতিয়ান এবং ৭ টি জেনারেল বন্দোবস্তীয় খতিয়ানসহ ২৪৯ টি খতিয়ান বিতরণ করা হয়।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানের উপস্থাপনায় খতিয়ান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক নোয়াখালী মোহাম্মদ খোরশেদ আলম খান , অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রবিউল হাসান, সিডিএসপি ব্রিজিং প্রকল্পের ভূমি বন্দোবস্ত উপদেষ্টা মোঃ রেজাউল করিম এবং উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।



Post Comment